TQIU Air Fryer কোনটা কিনবেন? V, S ও SX series তুলনা (২০২৬)

Nov 24, 2026
Home and Kitchen
TQIU Air Fryer কোনটা কিনবেন? V, S ও SX series তুলনা (২০২৬)

TQIU-এর air fryer তিনটা series-এ: V series (৫ লিটার), S series (৬ লিটার) আর SX series (৬.৫ লিটার)। সবগুলোতে ৩৬৫ দিনের TQIU অফিসিয়াল ওয়ারেন্টি। সবচেয়ে সহজে বাছাই করার উপায় হলো পরিবারের সদস্য সংখ্যা দেখে।

সংক্ষেপে উত্তর: কোন TQIU Air Fryer আপনার জন্য?

  • ৩–৪ জন, প্রথম air fryer: V2 (নোব) বা V3 (টাচ স্ক্রিন)।
  • ৩–৪ জন, কিন্তু উল্টানোর ঝামেলা চান না: V4, ৫ লিটারে একমাত্র double heating।
  • ৪–৬ জন: S series। নোব পছন্দ হলে S1, টাচ হলে S2।
  • ৫ জনের বেশি, অতিথি আপ্যায়ন: SX series (৬.৫ লিটার, ২১০০W)।

সব মডেলেই কম তেলে আলু ভাজা, চিকেন ফ্রাই, মাছ, কাবাব আর ইফতারের পেঁয়াজু-বেগুনি হয়। পার্থক্য মূলত তিন জায়গায়: আকার (লিটার), হিটিং (একদিক নাকি উপর-নিচ দুইদিক) আর কন্ট্রোল (নোব নাকি টাচ)।

১০টা মডেলের তুলনা

মডেললিটারওয়াটহিটিংকন্ট্রোলসর্বোচ্চ তাপবিশেষকাদের জন্য
V2৫১৫০০গরম বাতাস (উপর)নোব২০০°Cসবচেয়ে সহজ৩–৪ জন, প্রথমবার
V3৫১৫০০গরম বাতাস (উপর)টাচ২০০°C১২টি প্রিসেট মেনু৩–৪ জন, এক টাচে রান্না
V4৫১৯০০উপর + নিচটাচ২০০°C৫ L-এ double heating৩–৪ জন, দ্রুত রান্না
S1৬২০০০উপর + নিচনোব২০০°CHD উইন্ডো৪–৬ জন, নোব পছন্দ
S2৬২০০০উপর + নিচটাচ২০০°Cঅ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং৪–৬ জন, ডিজিটাল
S3৬২১০০উপর + নিচটাচ২০০°C৪ ধাপ বাতাসের গতিভাজা, রোস্ট, বেকিং
S4৬২০০০উপর + নিচনোব + টাচ২৩০°Cমার্বেল নন-স্টিক বাস্কেটগ্রিল, কাবাব, ফ্রোজেন
SX1৬.৫২১০০উপর + নিচটাচ২৪০°Cআলোসহ HD উইন্ডো৫+ জন, অতিথি
SX2৬.৫২১০০উপর + নিচটাচ২৩০°Cমার্বেল নন-স্টিক বাস্কেটবড় পরিবার, সহজে পরিষ্কার
SX4৬.৫২১০০উপর + নিচকালার টাচ, ১২ মেনু২২০°Cদুইটা উইন্ডো, ৪ ধাপ বাতাসসেরা মডেল চাইলে

V, S আর SX series: কোনটার মধ্যে কী

V series (৫ লিটার): ছোট পরিবার ও প্রথম air fryer

V2 আর V3 দুটোই ১৫০০W, ৩৬০° গরম বাতাসে রান্না করে। V2 চলে দুইটা নোব দিয়ে (তাপ আর সময়), তাই বয়স্করাও সহজে চালাতে পারেন। V3-এ টাচ স্ক্রিন আর ১২টি রেডি মেনু আছে। V4 এই series-এর সেরা: ১৯০০W আর double heating, ফলে খাবার উল্টাতে হয় না আর রান্না দ্রুত হয়।

S series (৬ লিটার): ৪–৬ জনের পরিবার

চারটা মডেলেই double heating (উপর ও নিচ)। ৬ লিটারের বাস্কেটে ছোট-মাঝারি (প্রায় ১–১.২ কেজি) পুরো মুরগি রোস্ট করা যায়।

  • S1: নোব দিয়ে চলে, বড় HD উইন্ডো। ৬ লিটার আর double heating সবচেয়ে সহজে।
  • S2: টাচ স্ক্রিন, অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং।
  • S3: ২১০০W আর ৪ ধাপ বাতাসের গতি; ভাজা, রোস্ট আর কেক বেকিং সব এক মেশিনে।
  • S4: স্মার্ট নোব + টাচ, ২৩০°C পর্যন্ত তাপ আর মার্বেল নন-স্টিক বাস্কেট; গ্রিল, কাবাব আর ফ্রোজেন খাবারের জন্য।

SX series (৬.৫ লিটার): বড় পরিবার ও অতিথি

তিনটাই ২১০০W double heating, সাধারণত ৫–৮ জনের এক বেলার খাবার হয়। দুই তলার র‍্যাকে নিচে মুরগি আর উপরে সবজি একসাথে রাখা যায়।

  • SX1: আলোসহ HD উইন্ডো, ২৪০°C পর্যন্ত তাপ (সব মডেলের মধ্যে সর্বোচ্চ)।
  • SX2: মার্বেল নন-স্টিক বাস্কেট, প্রতিদিন বেশি রান্না করলে পরিষ্কার সহজ।
  • SX4: উপরে-নিচে দুইটা উইন্ডো, ১২ মেনুর কালার টাচ স্ক্রিন আর ৪ ধাপ বাতাস; TQIU-এর সবচেয়ে প্রিমিয়াম air fryer।

Single heating নাকি double heating?

Single heating-এ শুধু গরম বাতাস ঘুরে রান্না হয়, মাঝপথে খাবার একবার উল্টাতে হয়। Double heating-এ উপর ও নিচ দুইদিক থেকে তাপ আসে, তাই উল্টানোর দরকার হয় না আর রান্না দ্রুত হয়। প্রতিদিন ব্যবহার করলে double heating (V4 বা S/SX series) বেশি আরামদায়ক।

সাধারণ প্রশ্ন (FAQ)

বাংলাদেশে কোন TQIU air fryer সবচেয়ে ভালো?

পরিবারের আকারের উপর নির্ভর করে। ৩–৪ জনে V4, ৪–৬ জনে S1 বা S2, আর বড় পরিবারে SX series সবচেয়ে মানানসই।

কত লিটারের air fryer নেব?

৫ লিটার ৩–৪ জনের, ৬ লিটার ৪–৬ জনের আর ৬.৫ লিটার ৫–৮ জনের এক বেলার খাবারের জন্য।

বিদ্যুৎ খরচ কেমন?

ওয়াট অনুযায়ী হিসাব: ২০০০W-এর মডেল ১৫ মিনিট চালালে সর্বোচ্চ প্রায় আধা ইউনিট। তাপমাত্রা ঠিক হয়ে গেলে হিটার মাঝে মাঝে বন্ধ থাকে, তাই আসল খরচ কম।

নোব নাকি টাচ, কোনটা ভালো?

রান্নার মান একই। নোব সহজ আর বয়স্কদের জন্য সুবিধাজনক; টাচ স্ক্রিনে রেডি মেনু থাকে, এক টাচে রান্না শুরু করা যায়।

আসল TQIU কোথায় পাব?

Kaif Mart TQIU-এর অফিসিয়াল ডিলার। TQIU-এর নামে কিছু নকল পেজও বিক্রি করে, তাই ওয়ারেন্টির জন্য অফিসিয়াল জায়গা থেকে কিনুন।

ওয়ারেন্টি কত দিনের?

৩৬৫ দিন। প্রথম ৩০ দিনে মান বা কার্যক্ষমতার সমস্যা হলে নতুন পণ্য বা টাকা ফেরত, ৩১–৩৬৫ দিনে TQIU অফিসিয়াল মেরামত।

দাম কত?

প্রতিটা মডেলের সর্বশেষ দাম উপরের টেবিলের link-এ product page-এ দেখুন, অথবা সব একসাথে Air Fryer category-তে।

ডেলিভারি ও পেমেন্ট?

সারা বাংলাদেশে Cash on Delivery, bKash ও Nagad। পণ্য হাতে পেয়ে, খুলে দেখে টাকা দিন।

All categories
Flash Sale
Todays Deal